চট্টগ্রামে গোলাম রসুল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

চট্টগ্রামে গোলাম রসুল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেট। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটের একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটির চতুর্থ তলার একটি আর্টিফিশিয়াল ফুলের দোকান ও গুদামে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, প্রাথমিকভাবে আগুন একটি দোকানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আগুন লাগার সময় মার্কেটে বিদ্যুৎ ছিল না বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। পরবর্তীতে তারা ও কোতোয়ালি থানা-পুলিশ ফায়ার সার্ভিসকে সহায়তা করে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, মার্কেটের ভেতরে কার্টুন ও প্লাস্টিকজাতীয় সামগ্রী বেশি থাকায় ধোঁয়ার পরিমাণ বেশি হচ্ছে, যার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি।

এদিকে আগুন লাগার পর মার্কেটের ভেতরে কয়েকজন মানুষ আটকে পড়ার আশঙ্কায় অনেকে সিঁড়ি দিয়ে ছাদেব গিয়ে অবস্থান নেন। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি সিগারেটের আগুন থেকে সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতি ও কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর