কক্সবাজারে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১৪ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ নিয়ে গত ছয় দিনে অন্তত ৩৫ জন ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, এর আগে জুলাই মাসেও শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছিল।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
পুলিশ জানায়, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার রাত ৮টা থেকে রোববার রাত ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে নতুন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গত ছয় দিনে অন্তত ৩৫ জন ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে জুলাই মাসেও শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার পৌরসভা ও আশপাশের এলাকায় ছিনতাই-ডাকাতি নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


