গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন। আহত দুজনই মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল রাফি কুমিল্লার হোমনা থেকে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল। সে দশম শ্রেণির ছাত্র। তার বাবার নাম আল আমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিনজন একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে তিন আরোহীই গুরুতর আহত হন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অপর দুই মাদ্রাসাছাত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর