রূপনগরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রূপনগরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার রূপনগর এলাকায় একটি টিনশেড বাসা থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার রাত ৯টার দিকে রূপনগর থানার টিনশেড এলাকার একটি টিনশেড দোতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে আমাদের পুলিশ ও সিআইডির টিম কাজ করছে। অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এটি হত্যা বা আত্মহত্যা নাকি সাধারণভাবে মারা গেছেন—সে বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি।’

‎এ ঘটনায় নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর