ঢাকার সাভার পৌর এলাকায় তিন তলা ভবন থেকে নিচে পড়ে বিশেশ্বর (৪৯) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে কাতলাপুরে আনোয়ারুল ইসলামের তিন তলা বাড়ির বাঁশ খোলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত বিশেশ্বরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
স্থানীদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভবন নির্মাণ আইন মেনে কাজ করলে এমন দুর্ঘটনা কমে আসবে।’


