রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩৬ জন, শাহআলী থানায় ২১ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় চারজন, দারুস সালাম থানায় ১৮ জন, রূপনগর থানায় ১১ জন এবং ভাষানটেক থানায় তিনজন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


