আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে টিমটি অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়া অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্র জানায়, একজন উপপরিচালককে দলনেতা করে চার সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

আরও পড়ুন

দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বদলি, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি করেছেন। ৩৮ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়নের আদেশ করিয়ে ৭৬ লাখ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ১৫০ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য ১ কোটি ৫০ লাখ টাকা নেওয়া হয়েছে। পদোন্নতির পর পছন্দের জায়গায় পদায়নের জন্য নেওয়া হয়েছে আরও ২ কোটি টাকা।

অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মামুন, জাহিদ, আমির (ঢাকা), আনিচ, জাহিদ, ইব্রাহিম (বগুড়া), জুলহাস (বরিশাল), নাকিমউদ্দিন, আলী হোসেন, আবু সাঈদ (পাবনা), কোরবান আলী (ধামরাই, ঢাকা) ও আলী হোসেন (নরসিংদী)সহ কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, তাদের নিয়ে গঠিত একটি সিন্ডিকেট যুব উন্নয়ন অধিদপ্তরের টেন্ডার, কেনাকাটাসহ বিভিন্ন কাজে দুর্নীতি করেছে। দুর্নীতির অর্থে তারা বিলাসবহুল জীবনযাপন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর