ভালো পত্রিকা বের হলে পাঠক-জনগণ উপকৃত হবে: মাহফুজ আনাম

ভালো পত্রিকা বের হলে পাঠক-জনগণ উপকৃত হবে: মাহফুজ আনাম
রাজধানীর ঢাকা ক্লাবে টাইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন মাহফুজ আনাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশে যত বেশি মানসম্মত ও ভালো সংবাদপত্র প্রকাশিত হবে, তত বেশি পাঠক ও সাধারণ মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে টাইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টাইমস অব বাংলাদেশের প্রকাশনা ও সংবাদ পরিবেশনের প্রশংসা করে মাহফুজ আনাম বলেন, ‘আমি এই কাগজটা দেখি প্রতিদিন। সংবাদ নির্বাচন, পত্রিকার লেআউটসহ সবকিছু আমার খুব ভালো লাগে।’

সাংবাদিকদের পেশাগত নৈতিকতা মেনে কাজ করার আহ্বান জানিয়ে মাহফুজ আনাম বলেন, সাংবাদিকতায় যারা আসছেন, তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই নৈতিক সাংবাদিকতার নীতি থেকে বিচ্যুত হওয়া উচিত নয়।

তিনি সাংবাদিকতাকে সমাজসেবার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকতা অত্যন্ত সুন্দর ও রোমাঞ্চকর একটি পেশা। এই পেশার মাধ্যমে সমাজের সেবা করার সুযোগ রয়েছে। তাই সাংবাদিকদের সবসময় মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা ধরে রাখতে হবে।

আরও পড়ুন

টাইমস অব বাংলাদেশের উদ্যোক্তা, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে মাহফুজ আনাম বলেন, ‘এই নতুন কাগজের উদ্যোক্তা, সম্পাদক এবং যারা সিনিয়র জার্নালিস্ট আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।’

আরও পড়ুন>>>

অনেকে যা প্রকাশে সাহস পায় না, টাইমস তা তুলে ধরে: শফিকুর রহমান

‘গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখবে টাইমস’

টাইমসের সংবাদ পরিবেশন-বিশ্লেষণের প্রশংসায় রুহিন হোসেন প্রিন্স

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর