নড়াইলে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার

নড়াইলে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার
একনলা বন্দুকটি উদ্ধার করছে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলের কালিয়া উপজেলায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান চালায় কালিয়া থানা পুলিশের একটি দল। এ সময় বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বন্দুকটি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, অস্ত্রটি কার এবং কী উদ্দেশে সেখানে রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, উদ্ধার করা বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটির উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর