কিশোরগঞ্জে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩
ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদীর তেভাগা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া যানবাহন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার দুপুর পৌনে ২টার দিকে আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রাবেয়া আক্তার (৪৫), তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০) ও তার পাঁচ বছরের মেয়ে জারামনি।

আহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই একই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, প্রত্যক্ষদর্শীরা আহত ছয়জনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, দুর্ঘটনার কবলে পড়া কাভার্ড ভ্যান ও অটোরিকশা আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad