মেহেরপুরে ৬টি মাইন সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে ৬টি মাইন সদৃশ বস্তু উদ্ধার
মাইন সদৃশ বস্তু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনীতে ছয়টি মাইন সদৃশ বস্তুর বেশ কয়েকটি বক্স পাওয়া গেছে ৷ শনিবার দুপুরে বেতবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের পরিত্যক্ত জমিতে মাটি খুঁড়তে গিয়ে বক্সগুলো দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রেখেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিমুল কুমার দাস জানান, গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের নুরুজ্জামান কালুর পরিত্যক্ত জমিতে মাটি কাটার সময় মাইন সদৃশ বস্তু দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রেখেছে থানা পুলিশের একটি দল। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে জানা যাবে বক্সগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা।

তিনি আরও জানান, যুদ্ধের সময় পাকিস্তানী বাহিনী এগুলো ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাইন সদৃশ বস্তুগুলোর উপরে ১৯৬৭ সাল লেখা থাকায়, সেগুলো পাকিস্তান আমলের হওয়ার সম্ভাবনা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad