গ্রিসে বাংলাদেশিসহ প্রায় অর্ধশত অভিবাসী উদ্ধার

গ্রিসে বাংলাদেশিসহ প্রায় অর্ধশত অভিবাসী উদ্ধার
Advertisement
Advertisement

গ্রিসের উপকূল থেকে কয়েক ডজন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের বেশিরভাগই সুদান ও বাংলাদেশের নাগরিক। এ ছাড়া কয়েকজন মিসরীয় নাগরিকও রয়েছেন।

লিবিয়া থেকে একের পর এক নৌযাত্রায় ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে পৌঁছেছেন। অবৈধ পথে সেখানে অভিবাসীরা আসতেই আছেন। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অভিবাসীদের এই ঢলে স্থানীয় কর্তৃপক্ষ ও অভ্যর্থনাকেন্দ্রগুলোতে ক্রমেই চাপ বাড়ছে। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকালে ইয়েরাপেত্রার দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪০ জন অভিবাসী বহনকারী একটি নতুন নৌকা শনাক্ত করে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ।

পরে একটি মাছ ধরার নৌযানের সহায়তায় উপকূলরক্ষী বাহিনীর একটি টহল দল যাত্রীদের ইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যায়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়।

আরও পড়ুন

ডিমোক্রাটিয়া পত্রিকার তথ্য অনুযায়ী, এর আগে আরও দুটি নৌযানে ১১২ জন অভিবাসী সেখানে পৌঁছেছিলেন।

প্রথম দলে ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় দলেও ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরীয়।

সব অভিবাসীকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। অভিবাসীর সংখ্যা বাড়তে থাকায় কেন্দ্রটি এখনো আবাসনকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad