চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্র নিহত
নিহত আব্দুল্লাহ। ফাইল ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে আব্দুল্লাহ (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাত ৩টার দিকে উপজেলার আইলহাস ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের আলামিন জর্দারের ছেলে এবং ঘোলদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে খাবার শেষে আব্দুল্লাহ তার মায়ের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তার হাতে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা আলামিন জর্দার জানান, ছেলে প্রতিদিনের মতো মায়ের সঙ্গে ঘুমাতে গেলে গভীর রাতে তাকে বিষাক্ত সাপে কামড় দেয়, যার ফলে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad