ইনসাফ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা জোরদারের আহ্বান ফখরুলের

ইনসাফ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা জোরদারের আহ্বান ফখরুলের
ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ফখরুল বলেন, স্বাধীন বিচার বিভাগ, দক্ষ প্রশাসন ও শক্তিশালী পার্লামেন্ট গড়ে তোলার মাধ্যমে গণতন্ত্র সুরক্ষিত রাখা সম্ভব। ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, বিভিন্ন সংকট থাকা সত্ত্বেও প্রভাবমুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কারণে প্রতিবেশী দেশে গণতন্ত্র টিকে রয়েছে; বাংলাদেশেও একই ধরনের শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

এর আগে, সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি আয়োজিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’ এর উদ্বোধন করেন তিনি। বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে ‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’ প্রতিপাদ্যে এই চক্ষু শিবির পরিচালিত হয়। এ সময় মির্জা ফখরুল দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএস-এর চেয়ারম্যান চেত রাজ পান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad