চায়ের দোকানে বসে এইচএসসি উত্তরপত্র মূল্যায়ন, বস্তাভর্তি খাতা জব্দ

চায়ের দোকানে বসে এইচএসসি উত্তরপত্র মূল্যায়ন, বস্তাভর্তি খাতা জব্দ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিলেটের একটি চায়ের দোকানে ধূমপান ও আড্ডার ফাঁকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের কাছ থেকে প্রায় একবস্তা উত্তরপত্র জব্দ করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন চায়ের দোকান থেকে খাতাগুলো জব্দ করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।

অভিযুক্ত প্রভাষক ইকবাল হোসেন সোহান সিলেট মেট্রো সিটি উইমেন্স কলেজে কর্মরত। তিনি শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১০টায় প্রভাষক ইকবাল সাবেক সহপাঠী ও বন্ধুদের নিয়ে চায়ের দোকানে বসে খাতা মূল্যায়ন করছিলেন। বস্তা থেকে খাতা বের করে তার সঙ্গে থাকা দুই বন্ধু উত্তরপত্র দেখছিলেন। খবর পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি অভিযুক্ত প্রভাষককে সঙ্গে নিয়ে স্থানীয় জালালাবাদ থানায় যান।

আরও পড়ুন

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ উত্তরপত্রগুলো নিয়ে গেছেন।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন জানান, ‘ইকবাল হোসেন সোহান আমাদের পরীক্ষক। পরীক্ষার উত্তরপত্রগুলো বাসায় বসে দেখার কথা ছিল। কিন্তু তিনি পাবলিক প্লেসে বন্ধুদের নিয়ে খাতা দেখছিলেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad