ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন: ৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪১
ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

ইন্দোনেশিয়ায় অন্তত ২৫০ জন আরোহী নিয়ে চলাচলকারী ‘কেএমপি মুতিয়ারা সেন্টোসা ২’ নামের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস।

বাসার্নাস ও স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে বিবিসি জানিয়েছে, পূর্ব জাভার সুরাবায়ক থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে যাত্রা করার পর মাদুরা দ্বীপের কাছে ফেরিটিতে আগুন লাগে।

জাহাজটির ক্যাপ্টেন প্রথম দুর্ঘটনার বার্তা পাঠান। পরে সংস্থাটি জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো ফেরিটি আগুনে গ্রাস হয়ে যায়।

উদ্ধারকারী দল পৌঁছানোর আগে যাত্রীরা জাহাজের ওপরের অংশে ও সামনের সেতুতে আশ্রয় নেন। প্রকাশিত বিভিন্ন ভিডিওতে জীবন বাঁচাতে লাইফ জ্যাকেট পরা বহু যাত্রীকে সমুদ্রে ঝাঁপ দিতে এবং লাইফবয়ের সাহায্যে উদ্ধারকর্মীদের উদ্ধার কার্যক্রম চালাতে দেখা গেছে।

নিখোঁজদের সন্ধানে বাসারনাসের উদ্ধারকারী দল সমুদ্র এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad