গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের
পেট্রোবাংলা | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনা-সমালোচনার মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা জানিয়েছে, এ মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

শনিবার রাতে এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধিসংক্রান্ত সংবাদ প্রকাশের পর জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।

পেট্রোবাংলা সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, গ্যাসের মূল্য সমন্বয়-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দেশে দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা বেড়েছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে। ফলে গ্যাস খাতে ভর্তুকির পরিমাণও বেড়েছে।

সম্প্রতি এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনার মধ্যে বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়তে পারে–এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad