স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুের সাথে এনসিপি নেতারা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের অগ্রগতি এবং অর্থনীতি ও বিচারব্যবস্থার সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা। আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সাংবিধানিক সংস্কারের উদ্যোগ, অর্থনৈতিক সংস্কার এবং বিচারব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বাংলাদেশ-স্পেনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা হয়। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সম্পাদক এস এম সাইফ মুস্তাফিজ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আশরিফা খাতুন উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad