উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মামুনের রিমান্ড

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মামুনের রিমান্ড
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাতার যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার মো. মামুন হোসেনকে (২৬) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।​

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক মো. মতিউর রহমান মোল্লা আসামিকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করেন।

​রিমান্ডের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলে আসামিপক্ষ থেকে তা বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

​এর আগে, উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ডিউটি অফিসারের ডিটেনশন রুম থেকে মামুন হোসেনকে আইনানুভাবে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে পাসপোর্ট ও মোবাইল ফোনসহ ব্যক্তিগত মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়।

​রিমান্ড আবেদনে বলা হয়, আসামির ব্যবহৃত মোবাইল, ডিজিটাল ডিভাইস এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা ও আদান-প্রদান করা নথি যাচাই করা প্রয়োজন। এ ছাড়া তার সম্ভাব্য সহযোগী, অর্থের উৎস, বিদেশে ভ্রমণের উদ্দেশ্য এবং অন্য কোনো অন্তর্ঘাতমূলক পরিকল্পনার তথ্য উদঘাটনে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

​মামুন হোসেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার দক্ষিণ পাইকপাড়া এলাকার মো. মানিক দফত্রীর ছেলে। নথি পর্যালোচনা করে জানা যায়, আসামির বিরুদ্ধে এর আগে তেজগাঁও শিল্পাঞ্চল ও গেণ্ডারিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad