সময় টিভির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে জোবায়েরের মামলা স্থগিত

সময় টিভির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে জোবায়েরের মামলা স্থগিত
ছবি: বাসস
Advertisement
Advertisement

সময় টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও অন্য পরিচালকদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আগামী ৪ আগস্ট এই মামলার পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টে সময় টেলিভিশন লিমিটেডের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির।

তিনি সাংবাদিকদের জানান, সময় টেলিভিশনের পক্ষে আহমেদ জোবায়ের ‘সানী চৌধুরী’ নামের একজনকে ‘লেটার অব অথরিটি’ দিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ অন্য পরিচালকদের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন। নিম্ন আদালত মামলাটি আমলে নিয়ে পরোয়ানা জারি করে। কিন্তু পরবর্তীতে সময় টেলিভিশনের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয়, তারা মামলাটি পরিচালনা করবে না।

শিশির মনিরের ভাষায়, আহমেদ জোবায়ের সময় টেলিভিশনের পক্ষে এই মামলা করেছেন, অথচ প্রতিষ্ঠানটি তাকে কোনো লেটার অব অথরিটি দেয়নি বা মামলা করার ক্ষমতা দেয়নি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষমতা না দেওয়া সত্ত্বেও মামলা হওয়ার পর সময় টেলিভিশন লিমিটেড নিম্ন আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করে। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে। পরে নিম্ন আদালতের সেই আদেশ ও সার্বিক পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয়।

মামলায় আসামি করা হয়েছে- সময় মিডিয়া লিমিটেডের সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম, সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা, সাবেক চেয়ারম্যান মো. হাসান, সাবেক পরিচালক মো. মোর্শেদুল ইসলাম ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমানকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad