অভিনয় শিল্পী সংঘ ও ইউনিভার্সেল মেডিকেলের চুক্তি

অভিনয় শিল্পী সংঘ ও ইউনিভার্সেল মেডিকেলের চুক্তি
ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সই অনুষ্ঠান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে একটি স্বাস্থ্যসেবা চুক্তি সই হয়েছে। এর ফলে সংঘের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা এবং অগ্রাধিকারভিত্তিক জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় অভিনয় শিল্পী সংঘের সদস্যরা বিশেষ ছাড়ে চিকিৎসাসেবার পাশাপাশি এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ এবং অগ্রাধিকার ভিত্তিতে জরুরি চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

চুক্তিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী এবং অভিনয় শিল্পী সংঘের পক্ষে সভাপতি আজাদ আবুল কালাম যৌথভাবে স্বাক্ষর করেন।

এ সময় অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও আইনবিষয়ক সম্পাদক সূচনা সিকদারও চুক্তিতে স্বাক্ষর করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর