স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম ট্রেন চলাচল

স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম ট্রেন চলাচল
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্যাহত হওয়া চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলকারী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর ১:৩০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার, কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-ঢাকা রুটের অন্যান্য সকল ট্রেন নিয়মিত চলাচল করবে।

এর আগে গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী অংশ প্লাবিত হয়েছিল।

আরও পড়ুন

এতে লাইনটি ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় গত ৭ জুলাই থেকে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

পরবর্তীতে ওই এলাকার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে বাংলাদেশ রেলওয়ে দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের উদ্যোগ নেয় এবং ষোলোশহর-জানআলীহাট সেকশনটিকে পুনরায় ট্রেন চলাচলের উপযোগী করে তোলে।

রেললাইন সংস্কার সম্পন্ন হওয়ায় ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলকারী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর