২৪ ঘণ্টায় হামে আরেকজনের মৃত্যু, সন্দেহজনক রোগী হাজারের বেশি

২৪ ঘণ্টায় হামে আরেকজনের মৃত্যু, সন্দেহজনক রোগী হাজারের বেশি
ছবি: জান্নতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৭ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে ৫৬৪ জন এবং নিশ্চিত হামে মারা গিয়েছেন ৯৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এক হাজার ছয়জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৩৬ জন। এ সময় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু না হলেও খুলনা বিভাগে একজন হাম উপসর্গে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত দেশে মোট ৮৭ হাজার ৯২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ৫২৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন

একই সময়ে মোট ৭২ হাজার ৪০৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬৮ হাজার ৭৮২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১৯৯ জন, বরিশালে ১০৮ জন, সিলেটে ৮৮ জন, ময়মনসিংহে ৬৯ জন, খুলনায় ৫৫ জন, রাজশাহীতে ৫২ জন এবং রংপুর বিভাগে ২৮ জন রোগী হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন।

এ সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯৯ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যার দিক থেকেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। বিভাগটিতে মোট ৪০ হাজার ৭০৪ জন রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৩৯ জনের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad