পুলিশের ঢাকা রেঞ্জের সভা: অভিযানের গতি বাড়াতে নির্দেশ

পুলিশের ঢাকা রেঞ্জের সভা: অভিযানের গতি বাড়াতে নির্দেশ
Advertisement
Advertisement

পুলিশের ঢাকা রেঞ্জের মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সেগুনবাগিচায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) রেজাউল করিম মল্লিক।

সভায় অতিরিক্ত আইজিপি ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোয় গত মে মাসে সংঘটিত বিভিন্ন অপরাধ পর্যালোচনা করেন এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরো কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন।

সভায় আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান, কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইল মোহা. ইমামুর রশীদ, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও রেঞ্জের আওতাধীন সকল সার্কেল অফিসার ও সকল অফিসার্স ইনচার্জরা জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন।

সভায় রেঞ্জের সার্বিক অপরাধ চিত্র উন্নয়ন, দ্রুত সেবা প্রদান, ডিজিটাল পর্যবেক্ষণ বৃদ্ধি এবং সমন্বিত অভিযানে আরও গতি আনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad