চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ আটক ৭০

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ আটক ৭০
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ মোট ৭০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নগরীর ১২টি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এ পর্যন্ত ৭০ জনকে আটক করা হয়েছে। পুলিশের এই কার্যক্রম এখনো চলছে।

এর আগে সোমবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এই মিছিলের আয়োজন করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিলটি শুরু হয়ে জিইসি মোড়ের দিকে যায়। মিছিলকারীরা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় সিএমপির এই তৎপরতা অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad