রাজধানীর গোপীবাগ এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেন শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সূত্র জানায়, ঘরের ভেতর থেকে পচা গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।


