লালমনিরহাটে দেড় লাখের বেশি ডলারসহ যুবক আটক

লালমনিরহাটে দেড় লাখের বেশি ডলারসহ যুবক আটক
Advertisement
Advertisement

লালমনিরহাটে দেড় লাখেরও বেশি মার্কিন ডলারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ডলারসহ ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. লিখন মিয়া (২৩)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোষপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এসব ডলার উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। জব্দ করা ডলারের মোট পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় দুই কোটি টাকার সমান।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাদ ইসলাম জানান, উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। আটক যুবক কোথা থেকে এসব ডলার সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর