বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান স্থগিত করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম একথা নিশ্চিত করেছেন।
রোববার পুলিশ সপ্তাহের উদ্বোধনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক তুলে দেওয়ার কথা ছিল।
পদকপ্রাপ্তদের তালিকা করার পর থেকেই রাজনীতিকরণ এবং দলীয় বিবেচনায় দেওয়ার অভিযোগ তুলেছিল অনেকে। তালিকায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদকপ্রাপ্ত বেশ কয়েকজন কর্মকর্তার নামও ছিল বলে আলোচনা রয়েছে।
পদক প্রদানের কয়েক ঘণ্টা আগে এভাবে স্থগিতের ঘটনাকে নজিরবিহীন বলছেন পুলিশ কর্মকর্তারা।


