গাইবান্ধার ফুলছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আইজল (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইজল উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের মৃত টেপু খন্দকারের ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বটতলার মদনের পাড়া থেকে কালির বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন আইজল।হঠাৎ কালির বাজার থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা বটতলার তিন রাস্তার মোড়ে তাকে ধাক্কা দেয়। এরপর আইজল অটোরিকশার নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদা বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’


