সাদিক কায়েমকে মেয়র প্রার্থী ঘোষণার খবর ভিত্তিহীন: শিবির

সাদিক কায়েমকে মেয়র প্রার্থী ঘোষণার খবর ভিত্তিহীন: শিবির
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

সাদিক কায়েমকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদকে ভিত্তিহীন দাবি করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার দুপুরে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এই দাবি করেছেন।

সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও একাধারে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

এস এম ফরহাদ বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের যেকোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।’

‘ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন’, যোগ করেন তিনি।

কাজেই বর্তমান সেশনের কোন দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

এর আগে, শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক অনুষ্ঠানে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। ওই সম্মেলনে জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর