রাজধানীতে জানালা দিয়ে ছোড়া গুলিতে নারী আহত

রাজধানীতে জানালা দিয়ে ছোড়া গুলিতে নারী আহত
ঢাকা মেডিকেল কলেজ। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

রাজধানীর দারুস সালাম এলাকায় জানালা দিয়ে ছোড়া গুলিতে জিয়াসমিন আক্তার (৩৮) নামে এক নারী আহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে দারুস সালাম মাদবরবাড়ি মসজিদের পাশে একটি টিনসেড বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত নারীর ছেলে মো. মাজিদুল ইসলাম ইয়াসিন জানান, তারা টিনসেড বাড়িটিতে ভাড়া থাকেন। তার বাবা আব্দুল মান্নান দিনমজুর আর মা জিয়াসমিন আক্তার গৃহিণী। রাতে তার মা বাসায় একা ছিলেন। রুমের লাইট বন্ধ করে টিভি দেখছিলেন। তবে তাদের বাসার জানালাটি খোলা ছিল। এ সময় কেউ জানালা দিয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে, বাসায় গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাজিদুল আরও জানান, তার মায়ের ডান হাতে একটি গুলি লেগেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তাদের জানা নেই।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ ওই নারী জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি দারুস সালাম থানায় অবগত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর