একদিন পরেই ফের কমল সোনার দাম

একদিন পরেই ফের কমল সোনার দাম
Advertisement
Advertisement

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল সোনার দাম। বৃহস্পতিবার সমন্বয়কৃত দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার মূল্য প্রতি গ্রাম ২০ হাজার ৬০৫ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে দুই হাজার ১৫৮ টাকা কমে দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ৩৩৭টাকা।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠক শেষে এক বিবৃতিতে নতুন দাম ঘোষণা করে।

বিবৃতিতে বলা হয়, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমায় দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট (ক্যাডিয়াম) হলমার্ককৃত সোনা প্রতি ভরি দুই লাখ ৪০ হাজার ৩৩৭টাকা। ২১ ক্যারেট প্রতি গ্রাম ১৯৬৭০ টাকা দরে ভরি প্রতি দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৯ হাজার ৪৩১। অর্থাৎ ২১ ক্যারেট সোনায় প্রতি ভরিতে দাম কমেছে ছয় হাজার ২৪০ টাকা।

আরও পড়ুন

১৮ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি এক ৬০ হাজার ১৪৭ টাকা।

দেশের বাজারে অপরিবর্তিত আছে রূপার দাম।

এর আগে দেশের বাজারে ২৯ এপ্রিল, ২৮ এপ্রিল, ২৩ এপ্রিল সোনার দাম কমানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad