সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
বিশ্ব মুসলিমের মহাসম্মিলন পবিত্র হজ। ছবি: সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ফেসবুক পেজ
Advertisement
Advertisement

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে হজে গিয়ে বুধবার পর্যন্ত মোট সাত বাংলাদেশির মৃত্যু হলো।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ নিহত বাংলাদেশির নাম শামসুল আলম (৬৩)। মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় তিনি মারা যান।

শামসুল আলম রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আজিজুল ইসলাম ও মায়ের নাম শামসুন নাহার। তিনি সরকারি মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরব যান।

বাংলাদেশ হজ অফিস মদিনা আল মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে আসেন শামসুল আলম। সেখানে প্রাথমিক চিকিংসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বুধবার ফজরের নামাজের পর মদিনার জান্নাত-আল বাকীতে তাকে সমাহিত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad