সাতক্ষীরায় রাসায়নিক মেশানো অপরিপক্ক আম জব্দ

সাতক্ষীরায় রাসায়নিক মেশানো অপরিপক্ক আম জব্দ
Advertisement
Advertisement

সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ক্ষতিকর রাসায়নিক মেশানো প্রায় সাড়ে তিন হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার শুইলপুর এলাকা থেকে ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৬৮টি ক্যারেটে ভর্তি প্রায় ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়। পরে আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুত পাকানোর উদ্দেশ্যে আমগুলোতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়েছিল, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান।

আদালত সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র উপজেলার শুইলপুর এলাকা থেকে ঢাকাগামী একটি পিকআপে বিপুল পরিমাণ ক্ষতিকর রাসায়নিক মেশানো আম ঢাকায় নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। পরে ওই পিকআপে তল্লাশি চালিয়ে ১৬৮টি ক্যারেটে ভর্তি প্রায় ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়।

পরে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে জব্দ করা আমগুলো শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর