৯ বছর পর ঈদে শখ-নিলয়ের নাটক

৯ বছর পর ঈদে শখ-নিলয়ের নাটক
Advertisement
Advertisement

এক সময়ের জনপ্রিয় জুটি শখ ও নিলয় আলমগীর। ২০১৭ সালে বিচ্ছেদের পর এ জুটিকে আর এক সঙ্গে পর্দায় দেখা যায়নি।

নয় বছর পর টিভি পর্দায় আসছে এ জুটির একটি নাটক। শুক্রবার (২৭ মার্চ) রাত আটটায় এনটিভিতে প্রচার হবে শখ ও নিলয়ের ‘কিডন্যাপ’ শিরোনামের নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন শিমুল শিকদার। শখ ও নিলয়ের ডিভোর্সের আগেই নাটকটি নির্মান করেন বলে জানান নির্মাতা।

পরিচালক শিমুল সরকার বলেন, ‘শখ ও নিলয়ের বিচ্ছেদের কিছুদিন আগেই এ নাটকের কাজ শেষ করি। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে নাটকটি প্রচারে আসেনি। তারমধ্যে তাদের দুজনের বিচ্ছেদও একটি কারণ ছিল। অবশেষে নাটকটি এবার ঈদ উপলক্ষে এনটিভিতে প্রচারে আসছে। দীর্ঘদিন পর এ জুটির নাটক দেখে আনন্দ পাবে আশা করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad