সাপ্তাহিক ছুটি ও অবকাশকাল মিলিয়ে দীর্ঘ ৪৫ দিনের ছুটি শেষে রোববার নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত।
এরইমধ্যে সুপ্রিম কোর্টের বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিমকোর্ট ও হাইকোর্টে ৭ সেপ্টেম্বর থেকে অবকাশ শুরু হয়। এ ছুটি চলাকালে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগকে সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে প্রধান বিচারপতি বেশ কয়েকটি বেঞ্চ গঠন করেছিলেন। ওইসব বেঞ্চে বিভিন্ন মামলায় শুনানি ও আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য বিচারপতি ফারাহ মাহবুবকে মনোনীত করেছিলেন প্রধান বিচারপতি।


