পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে দুই দেশের পুলিশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশ পুলিশের সংস্কারসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কর্মসূচি ও নানামুখী কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন আইজিপি।
তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আয়ারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


