৩ দিনের মধ্যে আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন

৩ দিনের মধ্যে আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন
Advertisement
Advertisement

আগামী তিন দিনের মধ্যে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার সচিবালয়ে ছুটির পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

তিনি জানান, তিনি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে তদন্ত করবে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘শিশুদের মায়েদের বক্তব্য নেওয়াসহ বিভিন্ন বিষয় বিবেচনায় এনে তদন্তকে আরও কার্যকর করা হবে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, প্রথমে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবভিত্তিক ও কার্যকর প্রতিবেদন তৈরির জন্য কিছু অতিরিক্ত তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে।

‘আগামী ৩ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। এরপর বিস্তারিত জানানো হবে,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ছয় শিশুর মৃত্যুর ঘটনার আইনি দিক পর্যালোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় কোনো ময়নাতদন্ত (পোস্টমর্টেম) না হওয়ার কারণ জানতে চাওয়া হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ময়নাতদন্তের চেষ্টা করা হয়েছিল। তবে কোনো অভিভাবকই এতে সম্মতি দেননি।

‘ময়নাতদন্তের বিষয়ে অভিভাবকদের রাজি করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা কেউই এতে সম্মত হননি। জোর করে এটি করতে গেলে নতুন সংকট তৈরি হতে পারত,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad