৩ ঘণ্টা পর হিলিতে ট্রেন চলাচল শুরু

৩ ঘণ্টা পর হিলিতে ট্রেন চলাচল শুরু
রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন | ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রায় ৩ ঘণ্টা পর দিনাজপুরের হিলিতে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে লাইন পরিষ্কার হলে ট্রেন চলাচল আবার শুরু হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হুকটি খুলে গিয়েছিল। এখন সব ঠিক আছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিন সকালে শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে উত্তরবঙ্গের সঙ্গে বন্ধ হয়ে যায় সারা দেশের রেল যোগাযোগ।

জুলফিকার আলী জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়।

তিনি বলেন, বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মেরামতের জন্য সেগুলো বিরামপুর রেলস্টেশনে আনা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad