এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার ঢাকার পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান।
সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন ও আজমিলা নাসরীন চৌধুরী, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আহম্মাদ আলী ও মো. রোকনুজ্জামান সরকার এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এবং পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল।
কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুল করিম। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইয়াসীনা ফেরদৌস, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী হুমায়ূন রশীদ এবং গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের।
এ ছাড়া, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন অর্থ সম্পাদক এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসান দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির লক্ষ্য তুলে ধরে সভাপতি জাহিদুলবলেন, ‘আমাদের লক্ষ্য হলো একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করা। এই কমিটি দেশপ্রেমের স্পিরিট ধারণ করে দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।’
সাধারণ সম্পাদক মিজানুর তার বক্তব্যে বলেন, ‘পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোর লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। জনকল্যাণের পাশাপাশি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণেও এই কমিটি কাজ করবে।’
জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তাসমিন আক্তার ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে জনবান্ধব পুলিশ গঠনে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম তার দক্ষতা ও যোগ্যতা দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনে অবদান রাখার অঙ্গীকার করেন।
সভায় উপস্থিত ও অনলাইনে যুক্ত সদস্যদের অংশগ্রহণে নবনির্বাচিত এই কমিটির আনুষ্ঠানিক অভিযাত্রা ঘোষণা করা হয়।


