সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনকে আদাবর ও যাত্রাবাড়ী থানার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেয়।
আদালতে সুমনের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় ঢাকার মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।


