দুই ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত শুধুমাত্র এই স্টেশনে কোনো ট্রেন থামবে না।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, অনিবার্য কারনবশত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে না।
এদিকে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় অপ্রয়োজনীয় ভিড় এড়াতে এবং অতিথিদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


