২৫ স্কুল ক্রিকেটার পাচ্ছেন প্রাইম ব্যাংকের বৃত্তি

২৫ স্কুল ক্রিকেটার পাচ্ছেন প্রাইম ব্যাংকের বৃত্তি
১০ এপ্রিল শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের একাদশ আসর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী ১০ এপ্রিল শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের একাদশতম আসর। জেলা পর্যায়ে ৩৫০টি স্কুলের হয়ে ৬৫১ ম্যাচে লড়বেন সাড়ে আট হাজারের বেশি ক্রিকেটার। এর আগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এর আগে হয়ে হয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠানেই বাছাইকৃত ২৫ ক্রিকেটারকে বৃত্তির আওতায় নিয়ে আসছে প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী জানান, নির্বাচিত ২৫ জন স্কুল ক্রিকেটারকে মাসিক ১ লাখ ২০ হাজার টাকার বৃত্তি প্রদান করবেন তারা।

নাজিম বলেন, ‘আমরা ক্রিকেটারদের সবাইকে একাউন্ট খুলে কার্ডে টাকা দিয়ে দেব। অ্যারাউন্ড ১ লাখ ২০ হাজার টাকা হিসেবে আমরা স্কলারশিপটা দেই। আমাদের মেইন টার্গেটটা এই স্কলারশিপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে উনাদেরকে একটু উৎসাহ দেওয়া কিছুটা আর্থিক প্রণোদনা।’

বৃত্তির পাশাপাশি বছরজুড়ে তরুণ ক্রিকেটারদের বছরজুড়ে পড়াশোনা ও ক্রিকেট কিট সংক্রান্ত সব ধরনের সহায়তার ঘোষণাও দিয়েছে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ। নাজিম আরো বলেন, ‘এই বছর আমরা যে প্ল্যানটা করেছি এই প্লেয়ার পুলটাকে আমরা সারা বছর একটা গ্রুমিংয়ের মধ্যে রাখা। উনাদের ইকুইপমেন্ট সাপোর্ট উনাদের যদি আদার কোনো ফ্যাসিলিটি সাপোর্ট লাগে সেসব আমরা দেওয়ার চেষ্টা করব এ বছর।’ 

বৃত্তিপ্রাপ্ত ২৫ স্কুল ক্রিকেটার

আরও পড়ুন

ব্যাটার-উইকেটকিপার

আদ্রিত ঘোষ (ঢাকা মেট্রো), আকাশ রায় (রাজশাহী), কাবিদ আলি সিয়াম (যশোর), মোস্তাকিম হাওলাদার (ঢাকা মেট্রো), সাকিব আহমেদ (ঢাকা মেট্রো), তৌফিকুর রহমান (ঢাকা মেট্রো), আদিল চৌধুরী (চট্টগ্রাম), ফারহান সাদিক (রাজশাহী), রিয়াদ শেখ (বগুড়া), মাইন হোসেন (ঢাকা মেট্রো), বায়জিদ বোস্তামি (বগুড়া), সাবিক আল শামান (ঢাকা মেট্রো), আব্দুল্লাহ আল মিরাজ (লালমনিরহাট), হামিম সারোয়ার সিয়াম (ঢাকা মেট্রো)

পেসার 

আল আমিন হোসেন (ময়মনসিংহ), মোহাম্মদ ইব্রাহিম (চট্টগ্রাম), ছোটন মিয়া (সিলেট) সাথিল হোসেন (ঢাকা মেট্রো), আবরার ইয়ামিন (পঞ্চগড়)

স্পিনার 

শচীন চন্দ্র রায় (ঠাকুরগাঁও), নাঈম ইসলাম (রাজশাহী), আরিফুজ্জামান (যশোর), সামিউল ইসলাম (দিনাজপুর), সায়েম পারভেজ (ঢাকা মেট্রো), আশরাফুল ইসলাম (রাজশাহী)

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস স্পোর্টস
টাইমস স্পোর্টস

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর