২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারাভোগ করে দেশে ফেরা ২০৮ জন প্রবাসী জুলাইযোদ্ধার প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ফাতেমা নজীব এবং বিচারপতি এএফএম সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী।

তিনি সাংবাদিকদের বলেন, ‘২০৮ জনের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad