সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মন্ত্রী

সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) মহাপরিচালক পি চন্দ্র শেখর | ছবি: বাসস
Advertisement
Advertisement

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশের পল্লী উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে সচিবালয়ে সিরডাপের মহাপরিচালক পি চন্দ্র শেখরার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই পক্ষই উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

মন্ত্রী বলেন, পল্লী উন্নয়নে গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে সিরডাপ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ ধরনের কার্যক্রমে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

সিরডাপ মহাপরিচালক পি চন্দ্র শেখরা বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষত সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে তিনি একটি সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad