১ ফেব্রুয়ারি থেকে ঢাকা–ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট স্থগিত

১ ফেব্রুয়ারি থেকে ঢাকা–ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট স্থগিত
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট আগামী ১ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে জানানো হবে।

বিমান জানায়, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফ্লাইট স্থগিত থাকাকালীন ঢাকা–ম্যানচেস্টার রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে যাতায়াতের ব্যবস্থা রাখা হবে। একই সঙ্গে ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ সংশ্লিষ্ট বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সাময়িক এই অসুবিধার জন্য যাত্রী ও সংশ্লিষ্ট সকলের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad