আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সরকার দেশের আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। মঙ্গলবার এসব নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন ফরিদপুর জেলা পরিষদে মো. আফজাল হোসেন খান পলাশ, ঢাকা জেলা পরিষদে মো. ইয়াছিন ফেরদৌস, গাজীপুর জেলা পরিষদে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, নরসিংদী জেলা পরিষদে তোফাজ্জল হোসেন, মানিকগঞ্জ জেলা পরিষদে জামিলুর রশিদ খান, ফেনী জেলা পরিষদে অধ্যাপক এম এ খালেক, চাঁদপুর জেলা পরিষদে এ কে এম সলিম উল্যা সেলিম, নীলফামারী জেলা পরিষদে মো. মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাট জেলা পরিষদে এ কে এম মমিনুল হক, পাবনা জেলা পরিষদে মোহাম্মাদ জহুরুল ইসলাম, নড়াইল জেলা পরিষদে মো. মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনা জেলা পরিষদে মো. নজরুল ইসলাম মোল্লা, জামালপুর জেলা পরিষদে মো. সিরাজুল হক এবং হবিগঞ্জ জেলা পরিষদে আহমেদ আলী।

এনিয়ে ৫৬টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। এর আগে ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জেলা পরিষদ চেয়ারম্যানের পূর্ণকালীন ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad