১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস
Advertisement
Advertisement

১১ দলীয় রাজনৈতিক জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস।

শনিবার রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে খেলাফত মজলিস ১১ দলীয় জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে। তবে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে প্রয়োজন হলে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের বিষয়ে দলটি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি নির্বাচনী সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার পরও কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিলেও বর্তমান প্রেক্ষাপটে ওই জোটের কার্যকারিতা শেষ হয়ে গেছে বলে দলটি মনে করছে। সে কারণেই জোটের সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জানিয়ে দিয়েছিল, ভবিষ্যতে কোনো সমাবেশ বা প্রচারণায় তাদের দল কিংবা নেতাদের নাম ব্যবহার না করার জন্য।

রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত শূরা অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

মহাসচিব আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় অধিবেশনে দলের নায়েবে আমির, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

দলটির ভাষ্য, বর্তমান সিদ্ধান্তের মাধ্যমে ১১ দলীয় জোটের সঙ্গে সাংগঠনিক সম্পর্কের অবসান ঘটলেও জাতীয় স্বার্থে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad