১০ জানুয়ারির পর বিক্রি হবে এসএসসির মূল্যায়নকৃত খাতা

১০ জানুয়ারির পর বিক্রি হবে এসএসসির মূল্যায়নকৃত খাতা
ফাইল ছবি
Advertisement
Advertisement

গত বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার খাতাগুলো ১০ জানুয়ারির পর বিক্রি করে দেওয়ার নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বিষয়ে নির্দেশনা দিয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সব প্রধান পরীক্ষকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি ‘টাইমস অব বাংলাদেশ’কে জানান, প্রতি বছরই উত্তরপত্র মূল্যায়নের ছয় মাস পর খাতা বিক্রি করে দেওয়া হয়। এটি নিয়মিত কার্যক্রমের অংশ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রধান পরীক্ষকদের নামে বরাদ্দ করা উত্তরপত্র মূল্যায়নের পর নীতিমালা অনুযায়ী সংরক্ষণের মেয়াদকাল ছয় মাস পার হওয়ার পর তা বোর্ডে ফেরত না দিয়ে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে প্রধান পরীক্ষকদের কাছে থাকা মূল্যায়নকৃত উত্তরপত্র বোর্ডে ফেরত দেওয়ার প্রয়োজন নেই। বরং তা বিক্রি করে দিতে পারবেন তারা। তবে খাতাগুলো ১০ জানুয়ারির পর বিক্রি করতে পারবেন বলে চিঠিতে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad