হুদাকে হেনস্তার ৩ আসামির জামিন

হুদাকে হেনস্তার ৩ আসামির জামিন
নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় জামিন পেয়েছেন তিন আসামি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি জামিন পেয়েছেন।

বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম বুধবার ৩ আসামিকে হাজির করে কারাগারে রাখার জন্য আদালতে আবেদন করেন।

আসামিরা হচ্ছেন- বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোজাম্মেল হক ঢালী, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ ও উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ূম।

আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক সবার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন

আসামিদের জামিনের তথ্য নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আতিকুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, গত রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক মব সন্ত্রাসের মাধ্যমে নুরুল হুদাকে বের করে আনেন। এরপর জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। জুতা দিয়ে নুরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপ করেন তারা। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিক্রিয়া তৈরি হয়।

আলোচিত এ ঘটনায় গত মঙ্গলবার উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সজীব হাসান বাদী হয়ে একটি মামলা করেন।

সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল হানিফকে উত্তরা এলাকা থেকে আটকের পর পুলিশে সোপর্দ করে। এরপর মঙ্গলবার পুলিশ আরও দুজন আসামিকে গ্রেপ্তার করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad